Bangladesh International School & College, Jolshiri

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, জলসিঁড়িতে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সকাল ৯:০০টায় বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ কর্নেল মোঃ আনিসুর রহমান চৌধুরী, পিএসসি (অবঃ) মহোদয়ের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শুরু হয় প্রভাতফেরি। অধ‍্যক্ষ মহোদয়ের নেতৃত্বে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে বিদ‍্যালয় প্রাঙ্গনে। সাথে ছিল চার হাউসের চারটি দল।

প্রভাতফেরি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরবর্তীতে অমর একুশ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা সমাপ্তির পর একুশের চেতনা ও ঐতিহ্যকে ধারণ করে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, আলোচনা ও দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে মহান একুশের ঐতিহাসিক গুরুত্ব ও চেতনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়।

পরিশেষে আয়োজিত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

-->